× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরের শুরুতেই প্রকৃতি'র 'ঠোকর'

বিনোদন প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ এএম

নতুন বছরের শুরুতেই আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় চলে এসেছেন উঠতি অভিনয় তারকা মানসী প্রকৃতি। সুন্দরী এই গ্ল্যামারগার্ল নিজের ক্যারিয়ারের পঞ্চম সিনেমা অগ্নিশিখা'র শুটিং সেটে চুক্তিবদ্ধ হয়েছেন ষষ্ঠ সিনেমায়। নতুন এই সিনেমার নাম 'ঠোকর'। এর মাধ্যমে নতুন বছরের প্রথম সিনেমায় যুক্ত হয়েছেন মানসী প্রকৃতি। নিজের এই খুশির খবর শেয়ার করে আলোচিত এই অভিনেত্রী বলেন, এটা এক অন্যরকম অনুভূতি। সিনেমাটি পরিচালনা করবেন সাংবাদিক মাজহার বাবু। এই দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

গত সপ্তাহে আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মাণাধীন 'অগ্নিশিখা'র শুটিং সেটে ঠোকর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। এতে তার বিপরীতে নায়ক কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত করে জানানো হবে বলে জানান নির্মাতা।
ঠোকর নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রকৃতি বলেন, এক সিনেমার শুটিংয়ে আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াটা আমার জন্য নিঃসন্দেহে ভালোলাগার ও দারুণ অভিজ্ঞতা। সিনেমাটির গল্প ব্যতিক্রমী। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব মিলিয়ে আশা করছি বেশ সুন্দর একটি কাজ হবে।
পরিচালক মাজহার বাবু বলেন, বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখনও কিছু বলতে চাই না। কিন্তু গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। দুই যুগ ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারবো।
শৈশব থেকেই শোবিজ অঙ্গনের প্রতি প্রকৃতির ছিল দুর্বার আকর্ষণ। তাই তো নেশা এবং পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি৷ তার শুরুটা হয়েছিল মডেলিং ও নাটকে অভিনয়ের মাধ্যম। জেসমিন আক্তার নদী পরিচালিত 'জল শ্যাওলা'র মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রকৃতির।
এরপর মুক্তি পায় ‘শেষ কথা’ নামের একটি চলচ্চিত্র। এরপর নিজেকে নাটকে ব্যস্ত রাখলেও ফের পুরোদমে প্রস্তুতি নিয়ে ফিরেছেন চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে। বর্তমানে এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় আছে 'দুই ঘণ্টা দশ মিনিট' নামের একটি সিনেমা। শেষের দিকে রয়েছে ‘অগ্নিশিখা’র শুটিং। এই সিনেমায় প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে বলে জানিয়েছেন প্রকৃতি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.