× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐশ্বরিয়ার পাশে দাঁড়ালেন প্রাক্তন প্রেমিক সালমান

বিনোদন ডেস্ক

০৮ নভেম্বর ২০২৩, ১৯:২৭ পিএম

ঐশ্বরিয়া-অভিষেক। গণমাধ্যম থেকে নেটদুনিয়া, সব জায়গাতেই নানা জল্পনা-কল্পনা চলছে এই তারকা দম্পতিকে ঘিরে। অনেকেই মন্তব্য করছেন শিগগিরই হয়তো আলাদা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক!

জানা গেছে, সংসার জীবনের শুরু থেকেই শাশুড়ি জয়া বচ্চনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বনিবনা হচ্ছিলো না ঐশ্বরিয়ার। পাশাপাশি ইদানিং অভিষেকও এড়িয়ে চলছেন সাবেক এই বিশ্বসুন্দরীকে। এ দিকে ঐশ্বরিয়ার এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তার প্রাক্তন প্রেমিক সালমান খান।

সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দীপাবলির পার্টি একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন না অভিষেক ও তাদের মেয়ে আরাধ্যা। তবে সেখানে স্বামীকে পাশে না পেলেও, তার প্রাক্তন প্রেমিক সালমান খানকে ঠিকই পাশে পেয়েছিলেন! আর এতেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন যেন ডালপালা মেলেছে।দীর্ঘদিন পর এক সময়ের আলোচিত প্রেমিক জুটিকে একসঙ্গে দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। অনেকেই সাবেক প্রেমিকার দুঃসময়ে পাশে দাঁড়ানোয় প্রশংসা করছেন সালমানের। আবার অনেকেই খুঁজছেন ভিন্ন কিছু।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষের দিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় সালমান-ঐশ্বরিয়ার। তবে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। মাত্র চার বছরের মাথায় ভেঙে যায় সালমান-ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.