× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিমানবন্দরে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পিএম

প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (২৪ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দিল্লি থেকে পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলায় বিডা (চামেলি লাউঞ্জে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও কেক কাটা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) দেওয়া হয়। অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.