× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকাশ্যে গুলি করে মডেল হত্যা

বিনোদন ডেস্ক

০২ মে ২০২৪, ১৮:১২ পিএম

অস্ত্রধারীরা ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে গুলি করে হত্যা করেছে। গত রোববার ২৩ বছর বয়সী ‘মিস ইকুয়েডর’–এর প্রতিযোগীকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় নিউইয়র্ক পোস্ট।

মনে করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন ল্যান্ডি।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁয় বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি। এমন সময় মাস্ক পরা দুই অস্ত্রধারী ভেতরে ঢুকে গুলি চালায়। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। নিরাপত্তারক্ষীরা আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়।

ইকুয়েডরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এই ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

২০২২ সালে ল্যান্ডি সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন। সামাজিকমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী ছিলেন তার। মডেলিং ছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্তি ছিলেন ল্যান্ডি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.