× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অমিতাভের ‘ডুপ্লিকেট’ ফিরোজ আর নেই

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২৪, ১৬:১৬ পিএম

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘ডুপ্লিকেট’ খ্যাত ভারতীয় টেলিভিশনের কমেডি ধারাবাহিকের অন্যতম সেরা অভিনেতা ফিরোজ আর নেই।

বৃহস্পতিবার (২৩ মে) সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমালেন ফিরোজ। 

২০১৫-২০২১ সালে পর্যন্ত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে একটানা অভিনয় করে বিনোদনপ্রেমীদের মন জয় করেছেন। তবে তিনি শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত নন। বরং অমিতাভের ‘ডুপ্লিকেট’ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। কারণ তিনি দেখতে অমিতাভের মতো ছিলেন।

ফিরোজ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্টাইল থেকে কথা বলার ধরনের জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন। এ কারণের জন্যই তাকে ‘ডুপ্লিকেট’ বলা হতো। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিমিক্রি করতেও দারুণ দক্ষ ছিলেন ফিরোজ। অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওল, দিলীপ কুমারের -মতো তারকাদেরও নকল করার জন্য জনপ্রিয় ছিলেন।

সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন অভিনেতা ফিরোজ খান। সকলে তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। তার মৃত্যুর খবরে বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.