× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হেটেরোটোপিয়া নামক কঠিন রোগে ভুগছেন তাহসান !

বিনোদন ডেস্ক

০৫ জুন ২০২৪, ১৬:৩৬ পিএম

যে কন্ঠস্বরের জন্য বহু মানুষের প্রিয় গায়ক তাহসান খান সেই কন্ঠনালীতে হয়েছে কঠিন অসুখ । হেটেরোটোপিয়া নামক এক  রোগ বাসা বেঁধেছ তাহসান খানের কন্ঠনালীতে। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অসুখটির কথা জানান তাহসান। তিনি জানান, ২০১৮ সাল থেকে এই অসুখে ভুগছেন তিনি। জানতে পারেন ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি। এরপর থেকেই আগের মতো গান গাইতেন পারেন না।

তবে চিকিৎসা চললেও ভবিষ্যতে স্বাভাবিকভাবে গান গাইতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই শিল্পী। তিনি বলেন, ‘শেষ ছয় বছর ধরে আমি বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। যখন সমস্যাগুলো অনুভূত হয়, তখন একেবারেই গাইতে পারি না। সামনে গান গাওয়া কিংবা লাইভ পারফর্মেন্স করা অনেকটাই হয়ত কমে যাবে।’ 

অসুখটি নিরাময় সম্ভব কি না এমন প্রশ্নে এই শিল্পী বলেন, ‘যতটুকু ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি যেন ক্ষতি না হয়, ওটাই বন্ধ করার চেষ্টা চলছে।’ 

এ সময় ভক্ত- শ্রোতাদের উদ্দেশে তাহসান বলেন, ‘ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না।’ 


সংবাদ সারাবেলা: স/মীরাসু



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.