× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা সংস্কার আন্দোলনের ছবি শেয়ার করলেন স্বস্তিকা

০৩ আগস্ট ২০২৪, ২০:১৪ পিএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৪, ২০:১৭ পিএম

ছবিঃ ইন্টারনেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন যেমন এই দেশের প্রতিটি কোনায় ছড়িয়েছে তেমনি ছড়িয়েছে ওপার বাংলায়। আন্দোলনের ছাপ সাধারন মানুষের পাশাপাশি পরেছে তারকাদের মনেও।  অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তেমনি এক ছবি শেয়ার করেছেন স্যোস্যাল মিডিয়ায়।

ক্যাপশনে লিখেছেন, “তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।” মুহুর্টেই ছবিটিও ভাইরাল হয়ে যায়।

শেয়ার করা ছবিটি

গতকাল (২ আগস্ট) ঢাকায় তোলা ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কপালে বাংলাদেশের পতাকা বেঁধেছেন রিকশাওয়ালা। দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দিকে ‘স্যালুট’ জানাচ্ছিলেন তিনি। 

শুধু এই ছবিই নয় এর আগেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছিলেন স্বস্তিকা মুখার্জি। নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী লিখেছিলেন, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.