× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলকাতার জন্য গান গাইলেন সায়ান

ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২৪, ১৯:৩৯ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৪, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

গানের বিষয়বস্তু ও নিজস্ব ভঙ্গিমায় পরিবেশনের কারণে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান জায়গা করে নিয়েছেন দেশের লাখো সঙ্গীতানুরাগীর মনে। তার কণ্ঠে সবসময়ই ফুটে উঠেছে প্রতিবাদ। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনেও তিনি রাজপথে নেমে সংহতি জানান। এবার কলকাতায় ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে গান গাইলেন সায়ান।

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সায়ান। এ আন্দোলন এখন কলকাতা থেকে গোটা ভারত ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের তারকারাও নেমেছেন রাজপথে। এবার বিষয়টি নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সায়ান।

'জাস্টিস ফর আরজি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, যা এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন। শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত। মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.