× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে 'পুষ্পা-২: দ্য রুল' কি আসছে?

১৯ নভেম্বর ২০২৪, ২০:৫০ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ২০:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত

২০২১ সালে দক্ষিণী ইন্ডাস্ট্রির 'পুষ্পা' সিনেমাটি ভারতসহ সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটি বাংলাদেশেও কম উত্তেজনার সৃষ্টি করেনি। 

এবার দর্শকমনে টানটান উত্তেজনার সৃষ্টি করেছে 'পুষ্পা ২: দ্য রুল'। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার চরিত্রে অভিনীত এই সিনেমাটি নির্মান করেন চলচ্চিত্র পরিচালক সুকুমার বন্দরেড্ডি। সিনেমাটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে দিন গুনছেন। 

দীর্ঘ প্রতীক্ষার পর গত রবিবার (১৭ নভেম্বর) 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার ট্রেলার। ভারতে মুক্তি পাওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ার কথা ছিল। তবে হঠাৎ-ই শোনা যাচ্ছে বিপত্তির কথা। আপাতত বংলাদেশে ছবিটির মুক্তি নাকি আটকে আছে! 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, 'এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে চলচ্চিত্রটির মুক্তি। সেটা মিটে গেলে বাংলাদেশেও মুক্তি পাবে'পুষ্পা-টু'। 

উল্লেখ্য, এই সিনেমায় মূল চরিত্রে আল্লু অর্জুন ও রাশমিকাসহ ফাহাদ ফজিল, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীল আরও অনেকে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.