× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ দিনে আয় ১১৬ কোটি

১৯ মার্চ ২০২২, ০৭:৩৯ এএম

সিনেমার পোস্টার

১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির ৮ দিনে আয় করেছে ১১৬ কোটি রুপি।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি ১১ মার্চ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। কোনো বড় ধরনের প্রচারণা ছাড়াই এটি তাক লাগানো ব্যবসা করেই যাচ্ছে।

মুক্তির দ্বিতীয় শুক্রবারে (১৮ মার্চ) সিনেমাটি আয় করেছে ১৯ কোটি ১৫ লাখ রুপি। যেখানে একই সময়ের মধ্যে ‘বাহুবলী ২’ ব্যবসা করেছিল ১৯ কোটি ৭৫ লাখ এবং ‘দঙ্গল’ আয় করেছিল ১৮ কোটি ৫৯ লাখ রুপি। এই দুইটি সিনেমাকেই আইকনিক হিট বলা হয়।

শনিবার (১৯ মার্চ) বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে এ তথ্য জানান।

তার মতে, ইতিহাস তৈরি করে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সর্বকালের ব্লকবাস্টারের তকমা পেয়েছে। ৮ দিনে সিনেমাটির মোট আয় ১১৬ কোটি ৪৫ লাখ রুপি।  তার ধারণা, দ্বিতীয় সপ্তাহ শেষে এটি খুব সহজেই ১৫০ কোটির সীমা পার করবে।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে অনুপম খের পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। ভাষা সুম্বলি তার পুত্রবধূ শারদা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন, যার পুত্র- শিব এবং কৃষ্ণ, দুর্ঘটনার পরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। চিন্ময় ফারুক মালিক বিট্টা একজন সন্ত্রাসী এবং দেশত্যাগের পিছনে আসল পাণ্ডার চরিত্রে দেখা গিয়েছে তাকে।

এতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.