× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিনয় জগৎ ছেড়ে ধর্ম চর্চায় মন দিলেন তামিম মৃধা

বিনোদন ডেস্ক।

২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯ পিএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২২ পিএম

ছবিঃ সংগৃহীত

তামিম মৃধা যিনি বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তাঁর বেশ পরিচিতি রয়েছে। মডেলিংসহ ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ধর্ম চর্চায় মনোযোগ দিয়েছেন। তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একজন শিল্পীর জন্য সহজ নয়, কারণ এটি ব্যক্তিগত বিশ্বাস এবং পেশাগত জীবনের মধ্যে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে তার এই সিদ্ধান্ত অনেক ভক্ত এবং অনুসারীর কাছে অনুপ্রেরণার কারণ হতে পারে।

তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’


ছবিঃ সংগৃহীত

নেটিজেনরাও তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।’

আরেকজনের ভাষ্য, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।’ 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.