× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিয়াম-দীঘির ‘জনম জনম' প্রেম!

বিনোদন ডেস্ক।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ প্রার্থনা ফারদিন দীঘি অভিনীতজংলি' সিনেমার প্রথম গানজনম জনম' মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর থেকে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

রোমান্টিক ঘরানার এই গানটিতে সিয়াম-দীঘির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই সিয়ামকে তার আগেরচকলেট হিরো' রূপে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং এই জুটিকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেছেন।

'জনম জনম' গানটির কথা সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান আতিয়া আনিসা। এই গানের মাধ্যমে তারা প্রথমবারের মতো কোনো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন। সঙ্গীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।

'জংলি' সিনেমায় সিয়াম আহমেদকে বিভিন্ন লুকে দেখা যাবে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম এবং এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.