× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্যানসারকে হার মানিয়ে সুস্থ জোহাদের স্ত্রী মাহরীন

বিনোদন ডেস্ক।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী তার স্ত্রী মাহরীনের মরণঘাতী ক্যানসারে আক্রান্ত হওয়ার পরের সুখবর দিয়েছেন। দীর্ঘ চিকিৎসার পর মাহরীন এখন ক্যানসারমুক্ত।

এই আনন্দের সংবাদটি ফেসবুকে শেয়ার করে জোহাদ জানান, চিকিৎসকের রিপোর্টে তার স্ত্রীর ক্যানসারমুক্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ায় তিনি অত্যন্ত খুশি। তবে, জোহাদ আরও বলেন, তার স্ত্রীকে এখনও চিকিৎসা প্রক্রিয়ায় রাখতে হবে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘‘আমি খারাপ খবরটি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই শেয়ার করতে চেয়েছি। মাহরীন এখন ক্যানসারমুক্ত (চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী) এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি।’’

জোহাদ আরও বলেন, ‘‘এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি এবং চিরকৃতজ্ঞ। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।’’

মাহরীনের উদ্দেশে তিনি লিখেন, ‘‘এখনও কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী যে কঠিন অধ্যায়টি পার হয়ে এসেছি! মাহু, তুমি আমাদের সবার অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! তুমি সবচেয়ে সাহসী মানুষ, যাকে আমি চিনি।’’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.