× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মান্নাতকে শাহরুখের শেষবিদায়?

বিনোদন ডেস্ক।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮ পিএম । আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

শাহরুখ খানের ভক্তদের জন্য ‘মান্নাত’ শুধু একটি বাড়ি নয়, বরং এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন বা দীপাবলি, বিশেষ দিনগুলোতে হাজার হাজার ভক্ত ‘মান্নাত’-এর গেটের সামনে ভিড় করে শুধু এক ঝলক শাহরুখকে দেখার জন্য। মুম্বাইয়ের সেই বিখ্যাত বাংলোটি, যেখানে শাহরুখ এবং তার পরিবার থাকেন, ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, শাহরুখ খান ‘মান্নাত’ ছেড়ে সপরিবার বাসা পরিবর্তন করতে যাচ্ছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ‘মান্নাত’ নতুনভাবে সাজানো হবে। বাড়ির এই কাজ শুরু হবে মে মাস থেকে এবং এর জন্য খান পরিবার কিছুদিনের জন্য পালি হিলের একটি বাড়িতে চলে যাবেন। জানা গেছে, বাড়ির কাজ শেষ হতে প্রায় দু'বছর সময় লাগবে এবং ‘মান্নাত’ আরও একটু বড় হবে।

এই কাজের জন্য গত বছর গৌরী খান প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন। ফলে, আগামী দু'বছর খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটে। এই ফ্ল্যাটের ভাড়া বছরে ২ কোটি ৯০ লাখ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.