× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আমাদের প্রজাপতি খেলা'

১২ মার্চ ২০২৫, ১৫:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।গুণিনসিনেমার শুটিং করতে গিয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমিক রাজকে বিয়ে করেন তিনি। এর পর তাদের ঘর আলো করে আসে ছেলেশাহীম মুহাম্মদ রাজ্য' তবে সম্পর্কের টানাপোড়নের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি। বর্তমানে কাজের পাশাপাশি পরী তার ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন।

সম্প্রতি পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মা-ছেলে বিছানায় শুয়ে খুনসুটি করছে। ভিডিওতে দেখা যায়, রাজ্য পরীর চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে। মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওতে পরী তার ছেলেকে আব্বা বলে ডাকছেন, আর রাজ্য পরীর কপালে, গালে চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমাদের প্রজাপতি খেলা।' ভিডিওটি শেয়ার হওয়ার পর কমেন্ট বক্সে নেটিজেনরা মা-ছেলের এই খুনসুটির প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘পরীর ডানা গুলোকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন।' আরেকজন লিখেছেন, ‘মা ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.