× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়েটা আমার দুই বছরের ছোট- ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক।

১৬ মার্চ ২০২৫, ১৩:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মডেল ইরফান সাজ্জাদ তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

সম্প্রতি, ইরফান সাজ্জাদ অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তাদের উভয়কেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিটি শেয়ার করে ইরফান ক্যাপশনে লিখেছেন, "মেয়েটা আমার দুই বছরের ছোট।" এরপর তিনি জানান, "সব সময় জয়া আপুর জন্য ভালোবাসা," এবং এর সাথে যুক্ত করেছেন লাভ ইমোজি।

তবে, এই ক্যাপশন নিয়ে নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ আলোচনা-সমালোচনা করেছেন। জয়া এবং সাজ্জাদের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঠাট্টার ছলে একজন নেটিজেন মন্তব্য করেন, "আমার তো মনে হয়, আরো বেশি জুনিয়র। আমার থেকেও পাঁচ বছরের ছোট।" অন্যদিকে, নাহিদ আবরার নামে এক নেটিজেনও মজা করতে ছাড়েননি, তিনি বলেন, "আমার দাদার ক্রাশ ছিল, এখন খোঁজ নিয়ে দেখি, আমার থেকেও বয়সে ছোট।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.