× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'একের পর এক সন্তান জন্ম দিতেন, এটাই ক্যাটরিনার জন্য ভাল কাজ'

বিনোদন ডেস্ক।

২০ মার্চ ২০২৫, ১৯:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বলিউডের ভাইজান সালমান খান, গ্যাংস্টারদের কুনজরে থাকলেও, বরাবরই বলিপাড়ার বিন্দাস নায়ক। তার ব্যক্তিজীবন সবসময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। বড় পর্দায় অ্যাকশন নায়ক হিসেবে তার পরিচিতি থাকলেও, রসিকতা করার ক্ষেত্রেও পিছিয়ে থাকেন না তিনি। এর একটি প্রমাণ মেলে ২০১৯ সালের একটি টক শো অনুষ্ঠানে।

২০১৯ সালে 'ভারত' ছবির প্রোমোশনে সালমান ক্যাটরিনা কাইফ একসঙ্গে একটি টক শোতে হাজির হন। সেখানে সঞ্চালক সালমানকে প্রশ্ন করেন, "যদি ক্যাটরিনা অভিনেত্রী না হতেন, তাহলে তাকে কোন পেশায় মানাত?"

সালমানের উত্তর ছিল, "ক্যাটরিনা বিয়ে করত এবং একের পর এক সন্তান জন্ম দিত! এটাই ওর জন্য সবচেয়ে ভালো কাজ।" এই মন্তব্য শুনে অবাক হয়ে যান ক্যাটরিনা, এবং তিনি সালমানকে শুধরে দিয়ে বলেন, "সঞ্চালক তো পেশার কথা বলছেন, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার!"

তবে সালমানের রসিকতা এখানে থামেনি। তিনি পরে বলেন, "পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হল মা হওয়া। সংসার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, যার কোনও পারিশ্রমিক হয় না।"

এই মন্তব্যে অবাক হলেও, সালমান পরে পরিস্থিতি সামলে ক্যাটরিনাকে মায়ের ভূমিকা সম্পর্কে প্রশংসা করে বলেন, "ক্যাটরিনা মা হিসেবে খুব ভালো হবে, এটা আমি নিশ্চিত।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.