× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এখনও বুড়িয়ে যাইনি

বিনোদন ডেস্ক।

২৫ মার্চ ২০২৫, ১৪:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বয়স ষাটের কাছাকাছি হলেও বলিউডের ভাইজান সালমান খান এখনও পর্দায় তার মারপ্যাঁচের অ্যাকশন দিয়ে শত্রুদের একাই কাবু করতে সক্ষম। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তার চেহারায় বার্ধক্যের প্রভাব দেখা যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। নিন্দুকরা তাকেবুড়োবলে কটাক্ষ করতে ছাড়েনি। তবে এবার এই মন্তব্যের উত্তর দিলেন সালমান খান, ‘সিকান্দারসিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিগুলি নিয়ে সালমান বলেন, “মাঝে মাঝে অনিয়ম হয়ে যায়। - রাত ঠিকমতো ঘুমাতে পারি না। আর সেই চেহারা দেখে নেটিজেনরা একেবারে পিছনে পড়ে যায়। তাই মাঝে মাঝে তাদেরকে প্রমাণ করে দিতে হয়, আমি এখনও বুড়িয়ে যাইনি।

এর আগে সালমানের কিছু ছবি প্রকাশিত হয়, যেখানে তাকে নতুন লুকে গাড়িতে ওঠার সময় দেখা যায়। এই ছবিগুলো ভাইরাল হয়ে যায় এবং এরপর থেকেই বিভিন্ন আলোচনা শুরু হয়। তবে, ট্রেলার লঞ্চের দিন, তিনি পর্দায় আবারও তার চিরচেনা রূপে হাজির হয়ে সকলকে অবাক করেন।

সালমানের তিন মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারটি ছিল একেবারে অ্যাকশন, গানের, নাচের এবং ড্রামার ভরপুর। ভাইজানের দুর্দান্ত সংলাপ উপস্থিতি যেন বলছে, পর্দায় এখনও তার জনপ্রিয়তা কমেনি একটুও। ট্রেলার থেকে চোখ ফেরানো প্রায় অসম্ভব ছিল। এই ট্রেলার দেখে মনে হলো, অনেকদিন পর সালমান খানকে আবার তার চিরচেনা নায়ক হিসেবে ফিরে পেলো তার ভক্তরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.