× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সব যুদ্ধ ‘স্পনসর' করা! আমি প্রমাণ করে দেব- নচিকেতা

বিনোদন ডেস্ক।

০৭ মে ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ওপার বাংলার জনপ্রিয় জীবনমুখী গায়ক নচিকেতা চক্রবর্তী তার গান বক্তব্যে বরাবরই স্পষ্টবাদী। সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে যিনি গানে তুলে এনেছেন ফুটপাতের বাস্তবতা, মধ্যবিত্তের স্বপ্নভঙ্গ, সেই নচিকেতা আজও সমানভাবে সরব আছেন সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে। তার গানে যেমন উঠে এসেছে যুদ্ধের বিরুদ্ধে শান্তির প্রত্যাশা, তেমনি সরাসরি কথাতেও তিনি জানিয়েছেন নিজের উদ্বেগবিশেষ করে যুদ্ধ নিয়ে।

সম্প্রতি কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে যখন উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারত 'অপারেশন সিঁদুর' নামে এক অভিযানে পাকিস্তান আজাদ কাশ্মিরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখন পুরো উপমহাদেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন নচিকেতা চক্রবর্তী। তিনি বলেন, একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিতএতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।

নচিকেতা বিশ্বাস করেন, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, তার মূলেই রয়েছে অর্থনৈতিক স্বার্থ। তার মতে, যুদ্ধ কোনো আদর্শের লড়াই নয়, বরং পেছনে থাকে ব্যবসায়িক পরিকল্পনা। তিনি বলেন, সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছেসব কিছুর নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধই স্পনসর করা। আমি প্রমাণ করে দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় রকফেলারদের তেল কোম্পানি জার্মানি ইতালিউভয় দেশকেই জ্বালানি সরবরাহ করেছিল। এটি নিয়ে ইতিহাসে বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, আবার কেউ একে শুধুই ব্যবসা বলে মনে করেন।

তার মতে, প্রাচীন ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত যুদ্ধ মানেই একটি মুনাফার খেলা। এখানে লাভবান হয় এক শ্রেণির শক্তিশালী মানুষ বা গোষ্ঠী, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। কাদের লাভ হয়, সেই হিসাব যারা বুঝবেন, তারা খুব সহজেই বুঝে যাবেন যুদ্ধ আসলে কার জন্য।

নচিকেতার গানে যেমন উঠে এসেছে আশা শান্তির বার্তা, তেমনি ব্যক্তিগত অবস্থান থেকেও তিনি বলেন, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তবে তার স্পষ্ট বক্তব্যএই ঝড় থামাতে হলে যুদ্ধের পেছনের বাণিজ্যিক স্বার্থ ক্ষমতার রাজনীতি মোকাবেলা করতেই হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.