× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিতে চাই’

বিনোদন ডেস্ক।

১৬ জুন ২০২৫, ২০:৪২ পিএম । আপডেটঃ ১৬ জুন ২০২৫, ২১:০১ পিএম

ছবি: সংগৃহীত।

তিন বছর আগে মুক্তি পাওয়া ভারতীয় অভিনেত্রী এনা সাহা প্রযোজিত চলচ্চিত্র ‘চিনে বাদাম’ ঘিরে তৈরি হয়েছিল বিস্তর আলোচনা-সমালোচনা। সেই ঘটনার পর থেকে নীরব ছিলেন অভিনেত্রী তিনি। এমনকি দীর্ঘ সময় তাকে পর্দার আড়ালেও দেখা যায়নি।

দর্শকের মন জয় করা এনার ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ধারাবাহিক এবং সিনেমা কিন্তু কেন অভিনয় থেকে দূরে তিনি? তার প্রযোজনা সংস্থার কাজই বা কতদূর এগিয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে এনা বলেন, ‘নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম। এখন দায়িত্ব আরও বেড়েছে। তাই নিজেকে আরও ঘষেমেজে নিতে চাই।’ 

নিজের অভিনেত্রী সত্তাকেও নতুন করে পরখ করে নিতে চান এনা। তার কথায়, ‘আগের ছবিতে অভিনেত্রী হিসাবে খুব একটা প্রশংসিত হইনি। বরং প্রযোজক হিসেবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন।’

এনা জানান, বর্তমানে তিনি নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়েই বেশি ব্যস্ত। ‘চিনে বাদাম’ বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। ধৈর্যকেই তিনি তার জীবনের বড় অস্ত্র মনে করেন। এনার বিশ্বাস, আগামী দিনে তার প্রযোজিত কাজ দর্শকপ্রিয়তা পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.