× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন করে বিয়ে , যা বললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক।

৩০ জুন ২০২৫, ১৫:২৯ পিএম

ছবি: সংগৃহীত

বিবাহকে অনেকটা ‘ওল্ড স্কুল’ মনে করেন জয়া আহসান। বিজ্ঞাপন, টিভি নাটক কিংবা সিনেমা সব জায়গায় জয়া আহসানের বহুমাত্রিক উপস্থিতি। দেশ কিংবা দেশের বাইরে দিনে দিনে যেন বাড়ছে কদর। সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখার কারণেও তিনি থাকেন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। 

এবারের কোরবানি ঈদে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে তিনি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। কখনও ঢালিউড, কখনও টলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। বর্তমানে তিনি সিঙ্গেল। তাই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ে করবেন জয়া আহসান?

এ বিষয়ে জয়া গণমাধ্যমকে বলেন, ‘‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আর যাওয়ার ইচ্ছা নাই। আপনারা যারা যেতে চান, তারা যেতে পারেন নিজ দায়িত্বে। আমার এতো আগ্রহ নাই।’’

সম্প্রতি জয়া সিচুয়েশনশিপে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ...আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’’

গুণী এই অভিনেত্রী জানান তিনি পরিকল্পনা করে কিছুই করেন না। যদি কখনও মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হবেন, তাহলে হবে। তবে আপাতত তার কোনো পরিকল্পনা নাই। আপাতত তিনি সিঙ্গেল আছেন এবং শান্তিতে আছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর থেকেই সিঙ্গেল তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.