× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক

বিনোদন ডেস্ক।

৩০ জুন ২০২৫, ১৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন ডানা মেলে ওঠে প্রায়ই। তবে বিষয়টি নিয়ে তারা প্রকাশ্যে কিছুই বলেননি। অবশেষে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো বিচ্ছেদ পড়েনি।

অভিষেক সাক্ষাৎকারে বলেন, লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।

সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই, কারণ আমার এই কথায় কিছু যায় আসে না। কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তারা।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।

কখনও শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা হচ্ছে না আবার কখনও অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.