× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেঁপে বাগানে জয়া,লিখলেন সুখের কথা

বিনোদন ডেস্ক।

০৬ জুলাই ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার বাগান করার শখ রয়েছে। যা পূরণে তিনি এরই মধ্যে বাগানও করেছেন। এবার তার বাগানে ফল ধরেছে। যার ভিডিও ও ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায় পেঁপে গাছের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন জয়া। গাছে অনেকগুলো কাঁচা পেঁপে। যা দেখে আনন্দিত তিনি। এরপর একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। তাতে দেখা যায় জয়ার তার বাড়ির বাগান দিয়ে হাঁটছেন আর বলছেন, ‘এটি আঁশফল গাছ। আনন্দ লাগছে, আমাদের গাছে ফল ধরেছে।’

এর আগেও জয়া তার ছাদবাগানের ফল, ফুলের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এদিকে ১৮ জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। সিনেমায় প্রথমবারের মতো জয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.