× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেকআপ না করলেই বেশি স্বস্তি পাই : সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক।

০৯ জুলাই ২০২৫, ১৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিত পান। এরপর থেকে নিজের অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নেন। 

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করছেন সাদিয়া, যুক্ত আছেন বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান ঈদ শপিং নিয়ে তার ব্যস্ততার কথা জানান। 

তিনি বলেন, ‘ঈদে শপিং করা হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম। উৎসবের প্রমোশন নিয়ে।’ মেকআপ প্রসঙ্গে নিজের অনীহার কথা স্পষ্ট করে তুলে ধরেন এই অভিনেত্রী। 

তার ভাষ্য, ‘খুবই তাড়াতাড়ি মেকআপ করতে পারি, মেকআপ না করলে বেশি খুশি হই। মেকআপ করতে খুব একটা ভালো লাগে না। মেকআপের সবকিছুই দামি হয়, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক। সবই মোটামুটি ব্যয়বহুল।’

বিদেশ থেকে শপিংয়ের বিষয়ে সাদিয়া জানান, ‘থাইল্যান্ডে অনেক কিছু পাওয়া যায়। দেশের বাইরে যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। গত ৬ থেকে ৭ মাসে শপিং করিনি শুধু ঈদ ছাড়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.