× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন সরকারের কাছে যে প্রত্যাশা বুবলীর

বিনোদন ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, তখন ভবিষ্যৎ সরকারকে ঘিরে নানা শ্রেণি-পেশার মানুষের মতো শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে প্রত্যাশার সুর। সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসছে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি।

নারী-পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। চলতি বছরে নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি ‘ঢাকাইয়া দেবদাস’ নামের নতুন আরেকটি ছবিতেও যুক্ত হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.