× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আমার দারুণ লাগে’, খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক।

১৬ মার্চ ২০২৬, ১৫:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরেই বড়পর্দায় নিজের অভিনয় ও নাচ দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব ছোট বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী পরে নায়িকা হিসেবে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার কাজেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ জনপ্রিয় শ্রাবন্তী।

প্রথাগত নৃত্যের প্রশিক্ষণ না থাকলেও তার নাচ বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে দেখা গেছে তাকে। এর আগে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল।

নায়িকা হিসেবে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন বারবার আইটেম গানে দেখা যায়—এই প্রশ্নের জবাব দিয়েছেন শ্রাবন্তী। 

সম্প্রতি আজকাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”

তবে আইটেম গানে নাচার পেছনে আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তার মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করার সক্ষমতা থাকা উচিত। তাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করতেও তার কোনো আপত্তি নেই।

কাজের ক্ষেত্রে শিগগিরই নতুন রূপে দেখা যাবে শ্রাবন্তীকে। আসন্ন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে তিনি অভিনয় করছেন ‘গিরিজাবালা দেবী’ নামের এক বৃদ্ধার চরিত্রে।

বিষ্ণুপুরের এই নারী জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে বুদ্ধি ও বিচক্ষণতায় একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.