× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক।

২৯ মার্চ ২০২৬, ১৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। এমনকি তিনি নাকি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বলেও জানা যায়। 

বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় এই সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

তবে এত গুঞ্জনের মাঝেও বিয়ের বিষয়ে বেশ স্পষ্ট অবস্থান নিয়েছেন কৃতি নিজেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন,“আমি কবে বিয়ে করছি—এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।”

তিনি আরো জানান, বিয়ের জন্য কোনও তাড়াহুড়ো নেই তার। এরপর বললেন, “যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব।

এখনই সে রকম কোনও পরিকল্পনা নেই।”

অর্থাৎ, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনও তাড়া নেই কৃতির। ক্যারিয়ার, নিজের লক্ষ্য আর ব্যক্তিগত সময়—সবকিছুকেই তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।

একই অনুষ্ঠানে বলিউডের স্বজনপোষণ নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

কৃতির মতে, শুধু ইন্ডাস্ট্রি নয়, সব জায়গাতেই এই বিষয়টি আছে। এমনকি স্টার কিডদের কারণে কয়েকবার কাজ থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। তবে তিনি বিশ্বাস করেন পরিশ্রম আর ধৈর্য থাকলে সুযোগ একসময় আসবেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.