× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘রঙ্গিলা বৈশাখ সম্মাননা’ পেলেন ইরা

হৃদয় খান

০৪ মে ২০২৬, ১৮:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শৈশব থেকেই নৃত্যের প্রতি গভীর ভালোবাসা ও একাগ্রতা নিয়ে পথচলা শুরু করেছিলেন জান্নাতুল ফেরদাউস ইরা। মাত্র চার বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে তার শিল্পজীবনের সূচনা হয়। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে সম্ভাবনাময় এক নৃত্যশিল্পী ও মডেল হিসেবে গড়ে তুলেছেন।   নোয়াখালীর মেয়ে জান্নাতুল ফেরদাউস ইরা,  বেড়ে ওঠা ও লেখা পড়া  ঢাকায়।  শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে এ যাবত তিনটি পুরস্কার পেয়েছেন।

এদিকে জান্নাতুল ফেরদাউস ইরার সাফল্যের পালকে যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা। সম্প্রতি ‘রঙ্গিলা বৈশাখ সম্মাননা’ অর্জনের মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এটি তার ক্যারিয়ারের তৃতীয় পুরস্কার, যা তার নিরলস পরিশ্রম, প্রতিভা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২৪ সালে তিনি প্রথমবারের মতো পুরস্কৃত হন এবং এরপর ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছেন।

 জান্নাতুল ফেরদাউস ইরা অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি নৃত্যচর্চা ও মডেলিংয়ে সমানতালে এগিয়ে চলছেন তিনি। ভবিষ্যতে একজন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন লালন করছেন ইরা। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন শিল্প ও সংস্কৃতির বৃহত্তর পরিসরে সফলভাবে প্রতিষ্ঠিত করার জন্য।

অল্প বয়সেই তার এই অর্জন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। জান্নাতুল ফেরদাউস ইরার এই সাফল্য প্রমাণ করে, নিষ্ঠা, পরিশ্রম ও স্বপ্ন থাকলে অল্প বয়সেও বড় অর্জন সম্ভব। ভবিষ্যতে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও বড় অবদান রাখবেন-এমনটাই প্রত্যাশা সবার।  তার জন্য অনেক অনেক শুভ কামনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.