× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক।

১১ জুন ২০২৬, ১৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক। কদিন ধরেই গুঞ্জন ছিল, শিগগিরই রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন তিনি। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে এই অভিনেত্রী রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল। 

এদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। আর এবার কোয়েল মল্লিকের পর এখন রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে বাকি থাকল ৯ জন। 

শোনা যাচ্ছে, সপ্তাহ খানেকের মধ্যে আরও কয়েকজন নাকি পদত্যাগ করবেন। 

যদিও এতদিন রাজনীতি থেকে দূরেই ছিলেন একসময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে বেশ অবাকই হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন অভিনেত্রী। 

সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’ 

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এবার রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.