× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমিকা কেটি পেরির সঙ্গে মাঠে বসে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখলেন ট্রুডো

বিনোদন ডেস্ক।

১৪ জুন ২০২৬, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার সঙ্গে ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি, যিনি বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন।

কেটি পেরির অনুষ্ঠানে অংশ নেওয়াই ছিল ট্রুডোর লস অ্যাঞ্জেলেস সফরের অন্যতম প্রধান কারণ। উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ সঙ্গীত পরিবেশন করেন এই জনপ্রিয় শিল্পী। স্টেডিয়ামের একটি ভিআইপি বক্স থেকে তার পরিবেশনা উপভোগ করেন ট্রুডো।

পরে দুজনকে একসঙ্গে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ দেখতে দেখা যায়। তবে নিজের দেশের গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে যাওয়ায় অনেক কানাডীয় ফুটবল সমর্থক অসন্তোষ প্রকাশ করেছেন।

কানাডার ঐতিহাসিক ম্যাচে অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো। বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে অনেক ব্যবহারকারী তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কড়া মন্তব্য করেছেন।

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। পরে ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাদের একসঙ্গে দেখা যায়।

সবশেষে, গত ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্রের প্রিমিয়ারে রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হয়ে তারা তাদের সম্পর্ককে আরও প্রকাশ্য করে তোলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.