× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লির আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক।

২২ জুলাই ২০২৬, ১৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর-মন্তর চত্বর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই ডাকে সাড়া দিয়ে পড়ুয়া এবং সমর্থক মিলিয়ে হাজার দশেক মানুষ সমবেত হয়েছিলেন যন্তর-মন্তরে। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। একের পর এক লাঠির বাড়ি পড়ে বিক্ষোভকারীদের গায়ে। আহত হন অনেকেই। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে বলিউডের তারকাদের একাংশ দিল্লি পুলিশের সমালোচনা করেন। কিন্তু এমন সময় দিল্লি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানালেন বিজেপি সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সোমবার থেকেই সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে ছিলেন শাসক দল বিজেপিসহ অন্য দলের সদস্যরা। ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এমন পরিস্থিতিতে সিজেপির সংসদ অভিযান নিয়ে আগে থেকেই সতর্ক ছিল দিল্লি পুলিশ। সংসদ ভবনের দিকে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শ্রমশক্তি ভবনের কাছে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষ তখন ফেসবুকে ভিডিও করে জানান, সংসদ ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনের ভেতরে নিরাপত্তারক্ষীদের ছোটাছুটি করতেও দেখা যায়। দিল্লি রাজপথ যখন পড়ুয়াদের দখলে, তখন সংসদের অন্দরে ছিলেন সংসদ সদস্যরা। তাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত।

এ বিষয়ে কঙ্গনা রানাউত বলেন, আমরা সব এমপি তখন সংসদকক্ষের ভেতরে। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে।  কিন্তু এমন কিছু না হওয়ায় অভিনেত্রী বলেন, দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন। এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.