× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিনেমা-ফ্যাশনের মেলবন্ধনে নতুন দিগন্তে মেসফির আয়াজ

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১২ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

ছবি: মেসফির আয়াজ।

সমকালীন ফ্যাশন, সিনেমা এবং ভিজ্যুয়াল কালচারের মেলবন্ধন ঘটিয়ে বাংলাদেশের কস্টিউম ডিজাইন জগতে নতুন মাত্রা যোগ করছেন তরুণ সৃজনশীল ডিজাইনার ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেসফির আয়াজ। পোশাককে কেবল পরিধানের মাধ্যম হিসেবে না দেখে, চরিত্রের সত্তা ও গল্পের আবেগ প্রকাশের শক্তিশালী ‘ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ’ হিসেবে উপস্থাপন করে নজর কাড়ছেন তিনি।

তার সৃজনশীল কাজের মূল চালিকাশক্তি ‘দ্য কস্টিউম অ্যানাটমি বাই মেসফির আয়াজ’ (The Costume Anatomy by Mesfir Ayaz) নামক সমকালীন কস্টিউম হাউস। এর মূল দর্শন হলো—প্রতিটি চরিত্রের নিজস্ব একটি ‘ভিজ্যুয়াল ডিএনএ’ রয়েছে। মেসফির কেবল চরিত্র সাজাতে পোশাক ব্যবহার করেন না, বরং চরিত্রের মানসিকতা, সামাজিক অবস্থান, পরিবেশ ও চলাফেরা বিশ্লেষণ করে সিলুয়েট, টেক্সচার, রঙ ও আকর্ষক স্টাইলিংয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট চিত্রনাট্য রূপায়ণ করেন।

২০২৬ সালে মেসফির আয়াজের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক ছিল বাংলাদেশের ফিচার ফিল্ম ‘রাক্ষস’ (Rakkhos)-এর কস্টিউম ডিজাইন। সিনেমাটিতে চরিত্রভিত্তিক স্টাইলিং ও নিখুঁত ডিটেইলিংয়ের জন্য দর্শক ও ফ্যাশনপ্রেমীদের কাছ থেকে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

কাজের অনুভূতি ব্যক্ত করে মেসফির আয়াজ বলেন, “রাক্ষস-এ আমার কাজের জন্য দর্শক যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। একজন কস্টিউম ডিজাইনার হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না যে, দর্শক সেই ভিজ্যুয়াল জগতের সঙ্গে কানেক্ট করেছেন যা আমরা তৈরি করতে চেয়েছি। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে কস্টিউম কেবল সৌন্দর্যবর্ধক নয়—এটি গল্পের নিজস্ব একটি ভাষা।”

সিনেমাটোগ্রাফির পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ডেড এন্টারটেইনমেন্ট খাতেও মেসফিরের উপস্থিতি সমান উজ্জ্বল। সম্প্রতি তিনি পরিচালক এইচ রিফাত আর মজুমদারের ‘গ্রামীনফোন ফ্রেন্ডশিপ ডে’ ক্যাম্পেইন, সজল আহমেদের পরিচালনায় ‘রিয়েলমি সিরিজ’, এনার্জেটিক গেম শো ‘ডেটল বিট দ্য হিট’ এবং সামিউর রহমান সামির পরিচালনায় ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’-এর কস্টিউম ডিজাইন ও স্টাইলিং সম্পন্ন করেছেন।

চলতি ২০২৬ সালেই মেসফির আয়াজের কস্টিউম ডিজাইনে আরও দুটি বড় বাজেটের ফিচার ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘বিদায়’ (Biday) এবং অন্যটি ‘অনির্বাণ’ (Anirban)। পৃথক গল্প ও ভিন্ন ধারার প্রেক্ষাপটে তৈরি এই দুটি চলচ্চিত্র তার ঝুলিতে নতুন অভিজ্ঞতা যোগ করবে।

ছবি: মেসফির আয়াজ

চিত্রনাট্যের বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র ফ্যাশন ভিশন সরাসরি তুলে ধরতে খুব শিগগিরই একটি জমকালো ফ্যাশন শো-এর আয়োজন করতে যাচ্ছেন মেসফির আয়াজ। সেখানে সিলুয়েট, কারুশিল্প, টেক্সচার ও কনসেপ্টচুয়াল স্টোরিটেলিংয়ের সমন্বয়ে তার নিজস্ব ডিজাইন ও স্টাইল প্রদর্শিত হবে।

নিজের মূল ভাবনা প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাশন কেবল মানুষ কী পরছে তা নয়; পোশাকের মাধ্যমে একজন মানুষ কী হয়ে উঠছে—তা-ই আসল।” সিনেমা, বিজ্ঞাপন ও ফ্যাশনের যুগপৎ সমন্বয়ে মেসফির আয়াজ নিজ দেশীয় শিকড়কে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করে তরুণের ভিজ্যুয়াল যাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.