× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাসনিয়া ফারিণকে নিয়ে অমিতাভ রেজার নতুন পরিকল্পনা

বিনোদন ডেস্ক।

৩০ আগস্ট ২০২৬, ১৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গত রোজার ঈদে ‘প্রিন্স’ সিনেমা মুক্তির পর আর কোনো নতুন কাজের খবর পাওয়া যায়নি। এমনকি তার ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষার পালাও দিন দিন বেড়েই চলেছে। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্টেও নতুন কোনো সংবাদ পাওয়া যায় না।

এদিকে শুক্রবার (২৮ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সেই পোস্টে ফারিণকে নিয়ে তিনি লিখেছেন—  ‘ফারিণ, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে— এবার একটু বড় কিছু করার জন্য।’

এ নির্মাতার ওই পোস্ট শেয়ার করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন— ‘আর অপেক্ষা করতে পারছি না।’

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও অভিনেত্রীর সামাজিক মাধ্যমে এমন পোস্টের পর নড়চড়ে বসেন ফারিণ-ভক্তরা। মন্তব্যের ঘরে তারা জানতে চান ওটিটি নাকি সিনেমার কাজ? সেই প্রশ্নের কোনো উত্তর দেননি ফারিণ।    এ বিষয়ে জানতে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে ফারিণকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্র বানানোর কথা জানান তিনি। অমিতাভ রেজা বলেন, ‘সম্প্রতি ফারিণকে নিয়ে চুলের তেলের দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। ইমামি সেভেন অয়েলের বিজ্ঞাপনচিত্র। যার একটি ইতোমধ্যে প্রচার হয়েছে। আরেকটি বিজ্ঞাপন কয়েক দিনের মধ্যেই প্রচার শুরু হবে।’

এ নির্মাতা বলেন, ‘আর বড় একটি কাজ নিয়ে পরিকল্পনা করছি। এখন গল্প লেখার কাজ চলছে। তবে বলার মতো অবস্থা এখনো হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তিনি।’

উল্লেখ্য, শনিবার (২৯ আগস্ট) একটি তেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী ফারিণ সেই তেল কোম্পানির ব্র্যান্ডের প্রচারে কাজ করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.