× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ‘লালপরী’ হয়ে পর্দায় আসছেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক।

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

এবার নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়?— এমনই এক রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সামাজিক মাধ্যমে ‘লালপরী’র একটি রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। 'ফাস্টলুক' প্রকাশে পোস্টারে ফুটে ওঠা পরীর মতো আবহ এবং অভিনেত্রীর রহস্যময় ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সেই পোস্টারটি শেয়ার করে অর্চিতা স্পর্শিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন— ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্নই যেন ‘লালপরী’র গল্প নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’ নাটকে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ছাড়াও ফররুখ আহমেদ রেহান। সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

‘লালপরী’ নাটক নিয়ে একটি বিষয় পরিষ্কার করে স্পর্শিয়া বলেন, ‘লাল পরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এ নাটকটিতে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন রেহান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এ নাটকের ফাস্টলুক প্রকাশের পর অভিনেত্রীর নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে এর ট্রেলার প্রকাশ পর্যন্ত বলে জানিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

তবে গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত বিস্তারিত জানাতে চাননি অর্চিতা স্পর্শিয়া। এ অভিনেত্রী বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্টলুক’ প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.