× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে শর্তে ‘বিগ বস’-এ যেতে রাজি হয়েছিলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক।

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

ন্ত নাচের দ্যুতি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে পরিস্থিতি মোটেই এতটা মসৃণ ছিল না। রিঅ্যালিটি শো একেবারেই পছন্দ করতেন না তিনি, তাই প্রথমবার ‘বিগ বস’-এর প্রস্তাব পেয়েই সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত নীতি বদলে সেই শোতেই প্রবেশ করেন এবং সেটিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি এক পডকাস্টে সেই কঠিন সময় এবং নিজের মত বদলানোর পেছনের আসল কারণ খোলাসা করেছেন।

নোরার কথায়, ‘বিগ বস ৯’-এ যোগ দেওয়ার সময় মাথায় শুধুমাত্র রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার বিষয়টি ছিল না। বরং তার আগে বেশ কিছু গানের কাজে যুক্ত হয়েও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলাম। একাধিক কাজের টাকা সময়মতো হাতে না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে টানাপোড়েন চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই আসে ‘বিগ বস’-এর প্রস্তাব।’

তবে এবার আর এক বাক্যে মানা করতে পারেননি তিনি। নোরার দাবি, শোয়ের কর্তৃপক্ষের দেওয়া পারিশ্রমিকের অঙ্ক শুনেই তার চিন্তাভাবনা বদলে যায়। তিনি বুঝতে পারেন, এই অফারটি ফিরিয়ে দেওয়া মারাত্মক ভুল হবে। মূলত পারিশ্রমিকের বড় অঙ্কই তার সিদ্ধান্ত বদলাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

পাশাপাশি এই শোটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সুযোগ হিসেবেও দেখেন তিনি। নোরা ভাবেন, ভারতীয় দর্শকদের কাছে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য ‘বিগ বস’ একটি দারুণ প্ল্যাটফর্ম।

যেহেতু তিনি ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে ঘরে ঢুকছিলেন, তাই শোয়ে দীর্ঘদিন টিকে থাকা হয়তো সম্ভব হবে না—এই হিসাব তার মাথায় ছিল। ফলে এই স্বল্প সুযোগটিকেই কাজে লাগিয়ে বিনোদন জগতে নিজের নতুন দুয়ার খোলার কৌশল আঁকেন নোরা, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.