× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে রাতেই সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ভাঙচুরের ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন।

এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া আয়মান। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়।

তিনি বলেন, সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে, ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটি হজম করতে পারে না। কী লজ্জাজনক! কী দুঃখজনক!

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট ঘিরে প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারেরও অধিক। আর মন্তব্য এসেছে এক হাজারের বেশি। মন্তব্যের ঘরে অনেকেই যেমন ঘটনার নিন্দা জানিয়েছেন, অনেকে আবার সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনাও করেছেন। ঠিক তেমনি এসব মন্তব্যের জবাবও দিয়েছেন অভিনেত্রী।

সাদিয়া আয়মান বলেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলো যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে।’

অভিনেত্রী বলেন,  ‘তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে, তুই কত বড় নোংরা মানুষ। আজীবনের জন্য স্বাক্ষর রেখে গেলি। আহারে!’ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.