× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাতৃত্বের পর কাজে ফেরার সংগ্রামের কথা জানালেন পরিণীতি

বিনোদন ডেস্ক।

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

মাতৃত্বের পর নারীদের জীবন অনেকখানি বদলে যায়। সাম্প্রতিক সময়ে অনেক অভিনেত্রীই বিষয়টি নিয়ে কথা বলছেন। এবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানালেন, সন্তানের সঙ্গে তার বন্ধন এবং তাকে রেখে কাজে ফেরার সংগ্রামের গল্প।

গত বছর মা হয়েছেন পরিণীতি। এরপর লম্বা সময় ঘরেই ছিলেন, সন্তানের সঙ্গে। অনেকদিন পর যখন কাজে ফিরলেন, তখনো এক অপরাধবোধে ভুগেছিলেন অভিনেত্রী। পরিণীতি বলেন, ‘এখনো আমার মনে আছে, প্রথমবার সন্তানকে ঘরে রেখে কাজে যাওয়ার ঘটনা। সন্তান জন্মের পর অনেক মাস ধরে আমি দিন-রাত ওর সঙ্গে বাড়িতেই ছিলাম। প্রথমবার যখন ওকে রেখে বের হলাম, মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইট নিলাম। কিন্তু ওই সফরের তেমন কিচ্ছু মনে নেই। কখন বিমানবন্দরে হেঁটে গিয়েছি, কখন বিমানে উঠেছি, কখন অবতরণ করেছি, কখন বাড়ি পৌঁছেছি- কিছুই মনে নেই। আমি তিন ঘণ্টা ধরে শুধু কেঁদেছিলাম।’

সে সময় নিজের কাছে নিজেকে ‘অপরাধী’ মনে হচ্ছিল পরিণীতির। তার ভাষ্য, ‘মনে হয়েছিল, আমি আর কখনো কাজ করতে পারব না। আর কিছুই করতে পারব না। এটা অপরাধবোধ নয়। সন্তানকে রেখে যাওয়ার সময় যে শারীরিকভাবে অসহনীয় যন্ত্রণা অনুভব হয়, সেটাই।’

মায়েদের এমন অনুভূতির পেছনে জৈবিক এবং সামাজিক কারণ রয়েছে বলে মনে করেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। গত বছরের ১৯ অক্টোবর এই দম্পতির ঘরে আসে প্রথম পুত্রসন্তান।

এদিকে গেল ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘শাক : ট্রাস্ট নো ওয়ান’। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি। এতে আরো আছেন জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান, অনুপ সোনি প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.