× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কঙ্গনার বিয়ে না হওয়ার কারণ 'পুরুষ নির্যাতন'!

১৩ মে ২০২২, ০০:০৪ এএম

বলিউডে এলিজেবল ব্যাচেলর বলতে যদি সালমান খানের নাম সামনে এলেও অবিবাহিত হিসেবে কঙ্গনার রানাউতের প্রসঙ্গও টানা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছিলেন ‘কন্ট্রোভার্সি কুইন’। তার জবাব, লোকে গুজব রটিয়েছে যে, আমি নাকি ছেলেদের মারধর করি। এই জন্য তো আমাকে কেউ বিয়েই করবে না!

সদ্য ‘ধাকড়’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে কঙ্গনার ক্ষুরধার অ্যাকশন দৃশ্যের ঝলকও মিলেছে। সেই সিনেমার প্রচারের জন্যই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। 

কঙ্গনা যখনই পুরুষদের তার মারধর করার গুজবের কথা বলেন, তড়িঘড়ি মাঝখানে ফুট কাটেন ‘ধাকড়’ সহ-অভিনেতা অর্জুন রামপাল। যাকে কিনা এই ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে। রসিকতা করে অর্জুনের মন্তব্য, যে-ই কঙ্গনাকে বিয়ের সিদ্ধান্ত নিন না কেন, একটু ভেবেচিন্তে নেবেন। তার প্রশংসা করে অর্জুন বলেন, কঙ্গনা ভীষণই মিষ্টি, যত্নশীল ও ঈশ্বরভীরু মানুষ।

পাশাপাশি কঙ্গনা রানাউত ইন্ডাস্ট্রির তথাকথিত বন্ধুদের নিয়েও মুখ খোলেন। বলেন, আমি যেভাবে অন্যের ছবি রিলিজের আগে সমর্থন করি বা উৎসাহ দিই, সেটা কেউ আমার জন্য করেন না। এখন অবশ্য যদিও সেসব নিয়ে আর ভাবি না।

তিনি জানান, অর্পিতা-আয়ুষের ঈদের পার্টিতে যখন গিয়েছিলেন, সেদিন নাকি সবার মুখেমুখে ‘ধাকড়’-এর কথাই চলছিল। তার মন্তব্য, ট্রেলার যদি সবার এতটাই ভাল লাগে, তাহলে প্রকাশ্যেই প্রশংসা করতে পারেন। এতে লুকনোর কি আছে?

এরপরই কঙ্গনা যোগ করেন, ‘মণিকর্ণিকা’ যখন রিলিজ করল তখন সবাইকে ব্যক্তিগতভাবে ফোন করে পাশে থাকার আবেদন জানিয়েছিলাম। এমনকি আমির খানকেও বলেছিলাম যে- তুমি তো ‘পিকে’, ‘দঙ্গল’-এর প্রচারের সময় আমাকে ডেকেছিলে, তো আমার ছবি নিয়েও কথা বলো... এসব নিয়ে এখন আর ভাবি না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.