× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার

১৪ ডিসেম্বর ২০২১, ২০:২৫ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জিম্বাবুয়ে সফর থেকে আসার পর এ দুই ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত করা হয়। মঙ্গলবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সোমবার তারা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা কেবিনে আছে। 

‘করোনা আক্রান্তদের মধ্যে দুইজন নারী ক্রিকেটার ও একজন পুরুষ। তাদের মধ্যে দুই নারী ওমিক্রন ও পুরুষ ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’

তিনি আরো বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাদের তিনজনের অক্সিজেন লেভেল ভালো আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.