× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্দুক-সহিংসতা রোধে আইন করতে বললেন বাইডেন

০৩ জুন ২০২২, ০৩:১৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে বন্দুক-সহিংসতা রোধে আইন পাস করার জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯ শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পরে জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক আবেগঘন বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

বন্দুক ইস্যুতে বাইডেন বেশ কয়েকটি আইনের প্রস্তাব করেছিলেন, যার মধ্যে রয়েছে হামলায় ব্যবহার হতে পারে এমন অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা। আর বন্দুক নির্মাতাদের সুরক্ষা আইন অপসারণেরও আহ্বান জানান তিনি।

এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনে সীমা আরোপ করার বিষয়েও মত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি বক্তৃতায় বলেন, যে শিশুদের আমরা হারিয়েছি তাদের জন্য। যে শিশুদের আমরা বাঁচাতে পারি তাদের জন্য। যে দেশকে আমরা ভালোবাসি তার জন্য। চলুন সময়ের সঙ্গে সাক্ষাৎ করি। এখনই সময় পদক্ষেপ নেয়ার।

প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো, যখন ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটছে। নিউ ইয়র্কে বর্ণবিদ্বেষী হামলার পর স্কুলে হামলায় ২১ জন নিহত হয়েছে। সর্বশেষ টুলসার এক হাসপাতালে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন।

বাইডেন তার বক্তৃতায় বলছেন, যথেষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র হত্যাক্ষেত্র হয়ে গেছে।



 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.