× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

০২ জানুয়ারি ২০২২, ০৩:২৭ এএম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ছেয়ে গেছে।  
আজ রোববার বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সংসদ ভবনের কাছেই আর্চবিশপ ডেসমন্ড টুটুর শেষকৃত্য হয়েছিল। তার কয়েক ঘণ্টার পরই সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেপটাউনের জরুরি সেবাদানকারী সংস্থার মুখপাত্র বলেছেন, ‌‘এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.