× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনাকালে বেড়েছে গাঁজা সেবন

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন ২০২২, ১৪:৪৩ পিএম

গাঁজা। ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনের কারণে বিশ্বে গাঁজা সেবনের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

গতকাল সোমবার(২৭জুন) প্রকাশিত জাতিসংঘের অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমসের (ইউএনওডিসি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে বিষণ্ণতা ও আত্মহত্যার ঝুঁকি বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার শক্তিশালী হওয়ায় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজার ব্যবহার ক্রমশ বাড়ছে।

প্রতিবেদনে ইউএনওডিসি জানায়, গাঁজার বৈধতায় মাদকটির ব্যবহারে উর্ধ্বমুখী প্রবণতাকে ত্বরান্বিত করেছে। তবে তরুণদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা খুব একটা বাড়েনি, তারা আরো উচ্চ ক্ষমতার মাদকের দিকে বেশি ঝুঁকেছে।

প্রতিবেদন আরো বলা হয়েছে, নিয়মিত গাঁজা সেবনকারীদের মধ্যে মানসিক ব্যাধি ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের ২৮ কোটি ৪০ লাখ মানুষ বা ৫.৬% জনগোষ্ঠী হেরোইন, কোকেন, অ্যাম্ফেটামিনসের মতো অন্তত একটি মাদকে আসক্ত ছিল। এর মধ্যে গাঁজা সেবনকারীর সংখ্যা ছিল ২০ কোটি ৯০ লাখ।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির সময় লকডাউনে ২০২০ সালে গাঁজা সেবনের প্রবণতা বৃদ্ধি করেছে। ঐ বছর কোকেন উৎপাদনও রেকর্ড পরিমাণ বেড়েছে।

২০১২ সালে চিকিৎসা বহির্ভূত গাঁজা ব্যবহারের বৈধতা দেয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও কলোরাডো রাজ্য৷ পরবর্তীতে আরো কিছু রাজ্য তাদের পথ অনুসরণ করে। ২০১৩ সালে উরুগুয়ে এবং ২০১৮ সালে ক্যানাডা গাঁজা বেঁচাকেনা ও সেবনের বৈধতা দেয়। আরও কয়েকটি দেশও এমন পদক্ষেপ নেয়। তবে প্রতিবেদনে মূলত এই তিন দেশের দিকেই নজর দিয়েছে ইউএনওডিসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.