× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে বন্যা ও ভূমিধসে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৪, ১২:১০ পিএম

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ছয়জন মারা গেছেন। 

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি রোববার এ কথা জানিয়েছে।

সিসিটিভি বলছে, এই দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়েছে। এতে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ছয়জনের লাশ এবং আহত আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে। 

সিসিটিভি আরো জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের  ঘটনা ঘটে।

চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।

উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।

দেশটিতে মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.