× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে প্রবল বন্যায় নিহত ১১, নিখোঁজ অন্তত ১৪

ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২৪, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

চীনে গতকাল (২৩ আগস্ট) উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার।
নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছেন বলে সিসিটিভিকে জানিয়েছে প্রাদেশিক সরকার।
প্রসঙ্গত, গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত  চলেছে বিরামহীন বর্ষণ।
প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.