× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে: ল্যাভরভ

১৯ মার্চ ২০২২, ১০:৪৮ এএম

ফাইল ছবি

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও চীন-রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভের বরাতে এ খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স।

ল্যাভরভ বলেন, দুই দেশের সহযোগিতা আরও মজবুত হবে। এই সময়ে পশ্চিমারা স্পষ্টভাবে সেসব ভিত্তিকে ক্ষুণ্ন করেছে, যার ওপর আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি রয়েছে। দুই শক্তিধর রাষ্ট্র হিসেবে আমাদের এই পৃথিবীতে কীভাবে চলতে হবে তা ভাবতে হবে।

এদিকে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিলে চীনকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাইডেন। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে, ইউক্রেন যুদ্ধের সমর্থনে চীনের কাছে সামরিক সরঞ্জামের সহায়তা চেয়েছে রাশিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.