× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজান উপলক্ষ্যে ভিডিওবার্তায় মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, রমজান মাস সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দেয়। এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, "বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালনের প্রস্তুতি নিচ্ছেন এবং এই উপলক্ষ্যে আমি তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।"

গতকাল (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মহাসচিব আরও বলেন, রমজান হলো "পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ" এবং এটি "কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ" তিনি গাজা, সুদান, সাহেলসহ বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতি বিশেষ বার্তা পাঠিয়ে বলেন, “যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময় কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য আছি।গুতেরেস রমজান পালনকারীদের সঙ্গে শান্তি পারস্পরিক সম্মানের আহ্বান জানাতে যোগ দেন এবং উল্লেখ করেন, রমজান পালনের ঐতিহ্য বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়।

বছর ২৭ ফেব্রুয়ারির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার থেকে অধিকাংশ মুসলিম দেশে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের একটি। আবহাওয়াবিদরা জানান, রমজানের প্রথম দিনটি বসন্তকালের শুরুর সঙ্গে মিলে যাওয়ায় রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমরা প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখবেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস সাধারণত একদিন পর শুরু হয়, তাই বাংলাদেশে মার্চ প্রথম রমজান পালিত হবে।

ইসলামের অন্যতম স্তম্ভ হিসেবে পবিত্র রমজান মাস অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়, এবং এক মাসের সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.