× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের মদে ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার না হলে ইউরোপিয় মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিল ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২৫, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের প্রতিক্রিয়ায়, এবার ইউরোপীয় অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই হুমকি দেন। তিনি জানান, যদি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের তৈরি হুইস্কির ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তবে এই শুল্কারোপ কার্যকর করা হবে। এতে ফ্রান্সসহ ইইউভুক্ত অন্যান্য দেশগুলোর অ্যালকোহল, মদ এবং শ্যাম্পেইন জাতীয় পণ্যও অন্তর্ভুক্ত হবে। এটি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রে ফেঞ্চ শ্যাম্পেনের তীব্র সংকট দেখা দেবে। 

এদিকে, বুধবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। এর জবাবে ইউরোপীয় কমিশন ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয়।

তথ্যানুসারে, প্রতি বছর ইউরোপ থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের ওয়াইন যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.