× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ মার্চ ২০২৫, ১৭:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ (২৬ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।”

মোদি আরও বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং আমাদের সম্পর্ক বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা এনে দিয়েছে। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.