× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংককে আজ ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

ডেস্ক রিপোর্ট

০৪ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, এ কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

এটি হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক, যা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, "বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।" তিনি জানান, আজ (বৃহস্পতিবার) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা সাক্ষাৎ করেন এবং কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে তারা বেশ কিছু সময় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনের এই বিশেষ উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ব্যাংককে ২ এপ্রিল শুরু হওয়া এই সম্মেলনটি ৪ এপ্রিল শেষ হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.