× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে ইউরোপীয়দের বিনিয়োগ স্থগিতের আহ্বান জানালেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ এপ্রিল ২০২৫, ১৫:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রে শুল্কারোপের জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। এই সময়ে, ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ম্যাক্রোঁ দাবি করেন, এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই। ইউরোপীয়দের ঐক্যবদ্ধভাবে এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, "যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সিদ্ধান্তটি নিষ্ঠুর এবং অযৌক্তিক। বাণিজ্যের ভারসাম্যহীনতা শুল্ক আরোপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।"

এছাড়া, তিনি আরো বলেন, "আমাদের ইউরোপের বাজার যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতে। এখন আমাদের একত্রিতভাবে থাকতে হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতায় পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে আমাদের বিনিয়োগ স্থগিত রাখা উচিত।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.